News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

কুকুরের ছানা দেখানোর প্রলোভনে বন্দরে ছাত্রী ধর্ষণ, আসিফ গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৪৫ পিএম কুকুরের ছানা দেখানোর প্রলোভনে বন্দরে ছাত্রী ধর্ষণ, আসিফ গ্রেপ্তার

বন্দরে ৫ম শ্রেণীর স্কুলছাত্রীকে কুকুরের ছানা দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক আসিফকে (২০) গ্রেপ্তার করেছে।

 

ধৃত লম্পট ধর্ষক আসিফ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে।

 

বুধবার (১৫ এপ্রিল) রাতে বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

ভুক্তভোগী স্কুলছাত্রী বাবা আলমগীর বাদী হয়ে বুধবার (১৫ এপ্রিল) রাতে ধৃত ধর্ষকের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

 

এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়াস্থ ধর্ষকের বসত ঘরের পিছনে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

 

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। সে সাথে পুলিশ  ধৃত লম্পট ধর্ষক আসিফকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

 

মামলার তথ্যসূত্রে জানা গেছে, মামলার বাদী একজন দিনমজুর ও বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে লম্পট ধর্ষক আসিফ একই এলাকার প্রতিবেশী। বাদীর মেয়ে (১৫) চিড়াইপাড়া এলাকায়  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এ সুবাধে বখাটে আসিফ বিভিন্ন সময়ে বাদী মেয়ে স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় কুপ্রস্তাবসহ প্রেম নিবেদন করে আসছিল। বাদী মেয়ে লম্পট আসিফের প্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট আসিফ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে স্কুলছাত্রী বিষয়টি তার বাবা মাকে জানালে এ  বিষয়ে বিবাদী আশিকের অভিভাবকদের জানালে তারা এ বিষয়ে কোন কর্নপাত করেনি।

 

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা বাদী জীবিকার তাগিদে অটোরিক্সা নিয়ে কর্মস্থলে বের হয়। ওই সময় বাদী স্ত্রী তার ভাইয়ের বাড়ীতে টিভি দেখতে গেলে বাদী মেয়ে বাড়িতে একা ছিল। ওই  সুযোগে  ওই দিন সন্ধ্যা ৭টায় লম্পট আসিফ বাদী বাড়িতে এসে বাদী মেয়ে স্কুলছাত্রীকে কুকুরে ছানা দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে লম্পট আশিকের ঘরের পিছনে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

 

ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় স্কুলছাত্রী পিতা বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ওই দিন রাতে চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে লম্পট ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।