নারায়ণগঞ্জে কলকারখানার বর্জ্য ও ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ রোধে কী ব্যাবস্থা নেয়া হবে এবিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল্লাহ আল আমিন।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্ন তোলেন।
এসময় এমপি আল আমিন বলেন, আমার এলাকা নারায়ণগঞ্জ-৪ এ বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা প্রবাহিত হয়েছে। তিনটি নদীর পানি কলকারখানার ভারি বর্জ্যের কারণে কালো রঙ ধারণ করেছে। পানি দূষণের পাশাপাশি কলকারখানার কারণে পরিবেশ দূষণের লক্ষণ আমরা দেখছি
তিনি আরও বলেন, ইটভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই এধরনের নদী ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় বিশেষ কোন পদক্ষেপ নেয়া হবে কিনা?
তার প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বায়ু দূষণ ও পানি দূষণ রোধে আমাদের প্রচেষ্টা অব্যহত আছে। প্রতিটি ইন্ডাস্ট্রি যেগুলো দূষিত পানি নির্গমন করে, সেই ইন্ডাস্ট্রিকে ইটিপি স্থাপনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যহত আছে। ইটভাটার ব্যাপারেও আমরা চেষ্টা করছি নতুন প্রযুক্তি ব্যবহার করে ইটভাটার দুষণ কমানো যায়। এর বাইরে আমাদের চেষ্টা থাকবে ইটের পরিবর্তে ব্লক যেন ব্যবহার করা হয়। আমি সংসদ সদস্যকে বলতে চাই, আগামীতে বায়ু দূষণ সহ সবধরনের দূষণ কমাতে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।’
































আপনার মতামত লিখুন :