এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ভোটের পরিমাণে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধারে কাছেও পৌছাতে পারেনি। যা নজরুল ইসলাম আজাদের অভাবনীয় সাফল্য।
নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদের প্রাপ্ত ভোট ১ লাখ ২৪ হাজার ২৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট। ভোটের হিসেবে তার রেকর্ড পরিমাণ।
তবে নজরুল ইসলাম আজাদের ভোটের মাঠে ছিলো নানা প্রতিবন্ধকতা। আর সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করেই তিনি ভোটের মাঠে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন। আর তার এই জয় অনেক উচ্চতায় নিয়ে যাবে। এর আগে নির্বাচনী প্রচার প্রচাণার শুরু থেকেই তাকে আটকিয়ে দেয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হয়। তবে শেষ পর্যন্ত কোনো প্রচেষ্টায় কাজে আসেনি।
































আপনার মতামত লিখুন :