News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:০৬ পিএম গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিস্তলটি রেখে পালিয়ে যায় পলাতক আসামি শফিকুর ওরফে শপফা (৪০)। সে আড়াইাহজারের মাহমুদপুর যোগারদিয়া এলাকার আব্দুল বাতেন এর ছেলে।

গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে আড়াইহাজারের যোগারদিয়া এলাকায় শফিকুর রহমান ওরফে শপফার বাড়িতে অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, শফিকুলের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে অগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফা (৪০) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।