নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অপরাধ দমনে যুগান্তকারী এক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা বিএনপি। চালু হওয়া ওয়েবসাইটে সরাসরি অপরাধীদের বিরুদ্ধে দেওয়া যাবে অভিযোগ ও তথ্য।
বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
তিনি জানান, রূপগঞ্জের অপরাধ নির্মূল করার জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি। এখানে যে কোনো ব্যক্তি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে যেকোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।
তিনি আরও বলেন, আমরা এসকল অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরবো। প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন মোতাবেক অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।



































আপনার মতামত লিখুন :