নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের সাথে বসেছি। আপনারা আমাকে একটু সময় দিন। রমজান মাসে মানবিক দিক বিবেচনায় আমরা কঠোর হতে পারছি না। রমজানের পর আপনারা দৃশ্যমান কাজ দেখতে পারবেন।
মঙ্গলবার (৩ মার্চ) বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
যানজট ইস্যুতে কালাম বলেন, রাস্তায় যানজটের সমাধান হবে। আপনার সড়কে চলাচল করতে পারবেন। রাস্তায় ভ্যানগাড়ি কিংবা চৌকি থাকবে না।
তিনি বলেন, আমার আগে অনেকেই মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি তাদের সাথে সহমত পোষণ করছি। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরেছি এজন্য আল্লাহর কাছে এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের কাছে আপনারা দাবী উপস্থাপন করবেন। এটা আপনাদের অধিকার। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া আমার কর্তব্য।
তিনি বলেন, আমাদের কিশের গ্যাং, চাঁদাবাজি, হকার ও যানজটের সমস্যা আছে। জনগণ চায় তাদের আকাঙ্খা তাদের জনপ্রতিনিধিরা তাদের দাবী পূরণ করুক। আমাকে আপনারা চতুর্থবার নির্বাচিত করেছেন। আমি পরীক্ষিত লোক।






































আপনার মতামত লিখুন :