News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মুছাপুরে ৪ গ্রামে মেম্বার প্রার্থী রবিউল এর ঈদ সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৪৩ পিএম মুছাপুরে ৪ গ্রামে মেম্বার প্রার্থী রবিউল এর ঈদ সামগ্রী বিতরণ

বন্দরের মুছাপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সমাজ সেবক ও ব্যবসায়ী রবিউল আউয়াল।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪টি গ্রাম মুছাপুর, হরিবাড়ী, নয়াগাঁও, শাষনেরবাগ এলাকার ৫ শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, চিনি, দুধ, মশলা, সেমাই, তেল প্রমুখ।

ব্যবসায়ী আলম প্রধান, বিশিষ্ট সমাজ সেবক সামসুল মিয়া, অহিদ মিয়া, মাকসুদ, চাঁন বাদশা, জাহিদ, রনি, রায়হান, আকাশ, সাহেদ, হৃদয়, আশ্রাফ, সোহান, সৌরভ, আরিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এছাড়াও মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল বুধবার ৪ মার্চ পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার এই পবিত্র যাত্রায় তার সুস্বাস্থ্য ও সফলভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসী তথা সর্বস্তরের সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।