News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:০২ পিএম শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও ঐতিহাসিক শাহি জামে মসজিদে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ব্যাপক পরিসরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ মার্চ) শাহি জামে মসজিদ কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এদিকে শাহি মসজিদ কমিটির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সমাজপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সকল পেশার লোকজন অংশগ্রহণে মিলন মেলায় রুপ নেয়। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহি জামে মসজিদ বহু পরিচিত ঐতিহাসিক একটি মসজিদ। এই মসজিদ নিয়ে অনেক ইতিহাস এবং অনেক স্মৃতি রয়েছে। তবে শাহি জামে মসজিদ নিয়ে রাজনীতি করার পায়তারা চালাচ্ছে। আল্লাহর ঘর মসজিদ নিয়ে রাজনীতি করতে গেলে মসজিদের উন্নয়নের ব্যাঘাত করার সম্ভবনা বেশি। তাই মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয় সকলের প্রতি আহবান করা হয়। 

ইফতার মাহফিল অনুষ্ঠানে শাহি জামে মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের পরিচালনায় উপস্থিত এবার-গ্রীনের মালিক ও ব্যবসায়ী মো:  আসলাম, ফাইভ স্টারের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।