News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চাই : মামুন মাহমুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:২৩ পিএম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চাই : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “গত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে এই বাংলাদেশ নিষ্পেষিত হয়েছে, শোষিত হয়েছে। এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই ক্ষতবিক্ষত বিধ্বস্ত বাংলাদেশকে দেশের একজন নাগরিক হিসেবে আমরা সকলে মিলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করবো।”

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, “জুলাই পরবর্তী এই মুক্ত বাংলাদেশে জুলাইর আকাঙ্খা বাস্তবায়নে এবং একাত্তরের চেতনার বাস্তবায়নে আমরা সরকারি দল, সংসদে বিরোধী দল এবং সংসদের বাইরে ক্রিয়ারত সকল রাজনৈতিক দল মিলে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চাই। এখানে সরকারি দল কিংবা বিরোধী দল থাকবে, কিন্তু সকলে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকবে, এইটাই আমাদের প্রত্যাশা।

সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।