News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

আড়াইহাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি‍‍`র বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৭:৫৮ পিএম আড়াইহাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি‍‍`র বিক্ষোভ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নি‌ষিদ্ধ ঘো‌ষিত আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবি ও  সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।

শোডাউন ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী  ভুঁইয়া, জেলা বিএনপির: আহায়ক কমিটির  সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্যা লিটন, সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন সাকিব এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সাদিকুর রহমান সাদেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।