নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মফিজ হোসেন মজুকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা হতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মজু ১ নম্বর ওয়ার্ডস্থ মিজমিজি এলাকার হাজী সাইজউদ্দিন আহমেদের ছেলে। একই সাথে এই আসামি ১ নম্বর ওয়ার্ডস্থ হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, আমি গ্রেফতারের বিষয়ে অবগত নই। মজু মূলত কবরস্থান মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে পরিচিত। সে আমাদের কমিটির চার জন সহ-সভাপতির মধ্যকার একজন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মজুর বিরুদ্ধে নিজ এলাকায় জমি দখল, সিদ্ধিরগঞ্জ কবরস্থান মসজিদের অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে।

































আপনার মতামত লিখুন :