News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৭:৫৩ পিএম আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে পাটজাত বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল চারটার দিকে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান (২৫)কে ৫০০ টাকা এবং মাসুম রাইস ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুম (৩০)কে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।