নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন রাজনৈতিক মামলায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুই উপজেলা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. মাসুম (৩২),আমিনপুর এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে আব্দুল কালাম (৫৫), সালাউদ্দিনের ছেলে মো. সজল ভুঁইয়া (২৬) এবং নাদিম।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, বিভিন্ন রাজনৈতিক মামলায় আমরা আওয়ামী লীগের সক্রিয় তিনজনকে গ্রেফতার করেছি। তাদের দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, নাদিম নামক সোনারগাঁয়ের একজন সক্রিয় আওয়ামী লীগের নেতাকে আমরা গ্রেফতার করেছি। সে ইতিপূর্বের প্রতিটি মিছিলে অংশগ্রহণ করেছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।


































আপনার মতামত লিখুন :