News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগের বিরুদ্ধে ‎জাকির খানের শোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২৫ পিএম আওয়ামী লীগের বিরুদ্ধে ‎জাকির খানের শোডাউন

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে নারায়ণগঞ্জে মিছিল-শোডাউন করেছে মহানগর বিএনপি নেতা জাকির খান।

‎মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় দেওভোগ নাগবাড়ি মাঠ থেকে শোডাউন বের করে।

‎পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন। সেখানে ‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা জাকির খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

‎পরে পুনরায় মিছিলটি খানপুর হয়ে ডিআইটি গিয়ে শেষ করে।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাকির খান।

‎এসময় মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।