News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১০:৩৯ পিএম যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া

দৈনিক নারায়ণগঞ্জের শতকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা আজহার হোসেনের সহধর্মিণী এবং নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন  সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের মাতা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সোমবার ( ১২ অক্টোবর ) দুপুরে জালকুড়ি ৯ নং ওয়ার্ডের খিরত আলী মসজিদ সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এই সভা ও দোয়ার আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন।

মরহুমা মমতাজ বেগম এর রুহের  মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর স্মৃতিচারণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, এবং উপস্থিত সকলের কাছে মরহুমার জন্য দোয়ার অহবান করেন।

এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মৃধা ও বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভেন্ডার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জয়নাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, এমএম সাগর, মহানগর যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৯ নং যুবদলের সভাপতি নূর আলম প্রধান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, শিকদার বাপ্পি চিশতি, নূর আলম খন্দকার, মিজান, জনি খন্দকার, মোজাম্মেল হক, কাজী সোহাগ, ফারহান আহম্মেদ রুবেল, ফারুখ, আলমামুন, ইব্রাহীম খলিল ভূইয়া, মাহমুদুল হাসান মাসুম, লিটন, মনা, আলফু প্রধান, শাহীন ঢালী, জসিম বেপারী ও ইকরাম প্রমুখ।

সার্বিক তত্বাবধানে ছিলেন, হানিফ বেপারী, মোঃ দুলাল, সোহেল মাহমুদ, কাজী নূর আলম, রুবেল, মাইনুল, সোহেল প্রধান, আলমগীর ও সুমন প্রমুখ।