ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াতকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মধ্যস্থকারী হিসেবে ভূমিকা রেখে এখন প্রশংসিত মাসুকুল ইসলাম রাজীব। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাজীব পর পর দুটি সভাতে সৃষ্ট উত্তেজনা থামিয়ে দুই পক্ষকে বুঝিয়ে বাগে আনেন।
সরকারী তোলারাম কলেজের সাবেক ভিপি ও ছাত্র রাজনীতি করার কারণে ছাত্রদের মধ্যে রাজীবের গ্রহণযোগ্যতা ছিল। এছাড়া বাস মালিকেরাও রাজীবের প্রতি আস্থা রাখেন।
গত ৭ ও ৫ অক্টোবর জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসক মামুন মাহমুদের উপস্থিতিতে বাস মালিক, সুশীল সমাজ, ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সুষ্ঠু ফয়সালা হয়।
এর আগে কয়েক দফা উপজেলা প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে পাল্টাপাল্টি বক্তব্য হয়, পরিবহন মালিকেরা সভাও ত্যাগ করে।
৫ অক্টোবর বিকেল সাড়ে ৬ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত আলোচনা সভা চলে। আলোচনা সভায় সকল পক্ষই যার যার পক্ষে মতামত তুলে ধরেন। সভায় বাস মালিকদেরকে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নেয়ার অনুরোধ করা হয়। সেই সাথে বাস মালিকেরা শিক্ষার্থীদের ৩৪ ভাড়া মেনে নিলেও সাধারণ যাত্রীদের ৫৮ টাকা ভাড়া নিয়ে আপত্তি করেন। তারা সাধারণ যাত্রীদের জন্য ৫৯ ভাড়া আদায়ের কথা বলেন। পরবর্তীতে বাস মালিকদের ৫৮ টাকা ভাড়া নেয়ার অনুরোধ জানিয়ে তাদের টোল কমিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে বলে আশ^াস দেয়া হয়।
তাপরপরও বাস মালিকেরা মানতে না চাইলে আলোচনার এক পর্যায়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বাস মালিকদের নিয়ে আলাদাভাবে আলোচনা করেন। পরবর্তীতে বাস মালিকেরা অন্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানান। সেই সাথে তারা একদিনের সময় চান। যার পরিপ্রেক্ষিতে আগামী ৭ অক্টোবর বিকেলে আবার একসাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দিবেন সকলেই একমত হন।
৭ অক্টোবর)জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে এই ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত চ‚ড়ান্ত করা হয়। এর আগে সোমবারের বৈঠকেও একই ভাড়ায় নীতিগত ঐকমত্য হয়েছিল। ফলে কয়েক মাস ধরে ৫০ টাকা থেকে ৫৫ টাকা এবং পরে ৬০ টাকা পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চলা আন্দোলনের আপাতত অবসান হয়। এদিনও বাস মালিকেরা বেশ উত্তেজিত ছিল। কিন্তু রাজীব তাদের বুঝিয়ে শুনিয়ে রাজী করান।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৬০ টাকা আসে। সেখানে আমরা বাস মালিকদের অনুরোধ করেছি নারায়ণগঞ্জবাসী এবং শিক্ষার্থীদের সুবিধার্থে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং ছাত্রদের জন্য ৩৪ টাকা ভাড়া নেয়ার জন্য। বাস মালিকরা আমাদের অনুরোধ রক্ষা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা সকলেই তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো। এখন থেকে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং ছাত্রদের জন্য ৩৪ টাকা ভাড়া নেয়া হবে। সেই সাথে আমরা সকলে মিলে ফ্লাইওভারের টোল পুননির্ধারণের বিষয়ে কথা বলবো।



































আপনার মতামত লিখুন :