নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ চলাকালে চেম্বারের এক সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এখন মাসুদুজ্জামান। তিনি মডেল গ্রুপের কর্ণধার ও চেম্বারের সাবেক সভাপতি। স্থানীয়ভাবে তিনি মডেল মাসুদ হিসেবে পরিচিত।
তিনি ৯ নভেম্বর ফেসবুকে লিখেন, ‘আমি দেখতে পাচ্ছি, আমার বক্তব্য মূল প্রেক্ষাপট থেকে আলাদা করে খণ্ডিত ভাবে তুলে ধরা হচ্ছে। এতে আমার অবস্থান নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি করা হচ্ছে। সবার প্রতি অনুরোধ, পুরো বক্তব্যটি শুনে তার প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা করুন ‘।
মাসুদ লিখেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তারা যে বাধার মুখে পড়েন, একজন ব্যবসায়ী হিসেবে আমি সে কথাই তুলে ধরেছি। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন। প্রকৃতপক্ষে, ১৯৭১ সালের পর থেকেই ঘুণে ধরা, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দেশের প্রশাসনিক ব্যবস্থা ও অর্থনীতিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই সংকট কোনো একক সরকারের তৈরি নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এটি বিএনপি সরকারেরও সমস্যা নয়। মাত্র আট-নয় মাস দায়িত্ব পালন করা একটি সরকারকে এই দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাঠামোগত সংকটের জন্য দায়ী করাও যৌক্তিক নয়। এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান জরুরি। যদিও অনেক সৎ আমলাও আছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য অর্জনে নতুন কাজের সুযোগ তৈরির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থানও রক্ষা করতে হবে। সংকটে থাকা শিল্পকারখানা সচল রাখা না গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। যাঁরা এখন কাজ করছেন, তাঁদের জীবিকাও ঝুঁকিতে পড়বে। এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।’
মাসুদ বলেন, ‘আমার বক্তব্যকে কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন হিসেবে রাজনৈতিক ব্যাখ্যা করা হচ্ছে। অথচ আমি যে বিষয়গুলো সামনে আনতে চেয়েছি, সেগুলো খুবই স্পষ্ট। সরকারি দপ্তরে ব্যবসা পরিচালনার বাধা দূর হোক, দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তন হোক, শিল্পকারখানা সচল থাকুক এবং মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হোক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এক কোটি কর্মসংস্থান তৈরির পথে যেসব বাধা আছে সেসব বাধা দূর করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবার আগে বাংলাদেশ।’
প্রসঙ্গত শ্রমিক অসন্তোষের সময়ে চেম্বারের এক সভায় মাসুদ বলেন, ‘অনেকেই অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন; শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী; অমুকের জন্মদিন; কাস্টমের অমুক টাকা; এনবিএআরের অমুক টাকা; যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়। বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম।’
মাসুদের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আজাদ বলেন, ‘কিছু কিছু বাক্য এসেছে প্রতিষ্ঠাবার্ষিকী, তারপরে জন্মদিন। আমি জানিনা এরকম কোনো টাকা পয়সা আমাদের দলকে বা দলের নেতৃবৃন্দকে দিতে হয় বলে আমাদের জানা নেই। যদি আসলে এরকম কোনো কিছু থাকে তাহলে আমি ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে একটু জানতে চাই যে, কারা চাচ্ছে তাদের নাম একটু মেনশন করে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ওদের বিরুদ্ধে প্রোপার ব্যবস্থা নেব। কিন্তু বেসিকেলি এরকম কথা বলা যাবে না।’
তিনি আরো বলেন, আর যে বাক্যটা শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি সেই বাক্যটার ইমপ্লিমেন্ট যদি করতে পারেন। আপনি আপনাকে দিয়ে শুরু করেন তারপর আমরা অন্যান্য যে মালিকপক্ষ আছে আমি সহ সবাইকে নিয়ে শুরু করবো। আপনি একটু উদাহরণ হন না। আপনি উদাহরন হলে আমরা আপনার পেছন পেছন হাটবো।














(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)







(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)


আপনার মতামত লিখুন :