নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ চলাকালে চেম্বারের এক সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এখন মাসুদুজ্জামান। তিনি মডেল গ্রুপের কর্ণধার ও চেম্বারের সাবেক সভাপতি। স্থানীয়ভাবে তিনি মডেল মাসুদ হিসেবে পরিচিত। সেই বক্তব্যের পর মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী শরীফুল ইসলাম শিপুল।
তিনি ফেসবুকে লিখেন, ‘শিল্প উন্নয়ন, রাজস্ব সংস্কার ও রাজনৈতিক প্রতিক্রিয়ার; একটি পর্যালোচনা সম্প্রতি স্থানীয় একটি শিল্প গোষ্ঠীর কর্ণধারের দেওয়া বক্তব্য এবং পরবর্তীতে স্থানীয় একজন সংসদ সদস্যের পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে শিল্প ও রাজনীতি বোদ্ধাদের মধ্যে কিছু আলোচনার সৃষ্টি হয়েছে। মূল ঘটনা ও বক্তব্যের পেছনের মর্মার্থ বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে মূলত নীতিগত সংস্কারের দাবির বিপরীতে রাজনৈতিক প্রতিক্রিয়ার চিত্রই ভেসে উঠেছে।’
তিনি লিখেন, শিল্পোদ্যোক্তার বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল দেশে একটি 'ব্যবসা-বান্ধব পরিবেশ' গড়ে তোলা। তাঁর ইঙ্গিতটি অত্যন্ত স্পষ্ট তিনি বাণিজ্য প্রসারে জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং কার্যক্রম আরও গতিশীল ও দুর্নীতি মুক্ত করার কথা বলেছেন। একই সাথে তিনি বিজিএমইএ ও বিকেএমইএ’র মতো শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর কেবল এফডিআর বা সঞ্চয় প্রকল্পে অর্থ অলস ফেলে রাখার ব্যাংক-মুখী সংস্কৃতির কঠোর সমালোচনা করেছেন। তাঁর প্রস্তাব ছিল, এই তহবিলগুলোকে অলস না রেখে শ্রমিক-বান্ধব হাসপাতাল নির্মাণ, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-সহায়ক অন্যান্য টেকসই খাতে বিনিয়োগ করা। এটি একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তার পক্ষ থেকে গঠনমূলক ও জনকল্যাণমুখী ভাবনারই প্রতিফলন।
শিপলু লিখেন, দুর্ভাগ্যজনকভাবে, এই নীতিগত ও কল্যাণমুখী প্রস্তাবনার মর্ম উপলব্ধি না করে একজন মাননীয় সংসদ সদস্য যে ধরনের তড়িঘড়ি প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। যা নিউজ লিংক কমেন্ট সেকশন গুলো থেকে স্পষ্ট। গণমাধ্যমে বক্তব্য দিতে গিয়ে এবং নিজ দলের নাম টেনে এনে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা দেখে মনে হওয়া স্বাভাবিক এখানে "ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না" জাতীয় মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। কোনো গঠনমূলক সমালোচনাকে সঠিক প্রেক্ষাপটে না বুঝে আত্মরক্ষামূলক অবস্থান নেওয়া এবং নিজ থেকে বিতর্ক তৈরি করা একজন জনপ্রতিনিধির দূরদর্শিতার পরিচয় বহন করে নাই। মাননীয় সাংসদ হয়তো তাঁর চারপাশের কোনো স্বার্থান্বেষী মহলের দ্বারা মিসগাইড হয়েছেন এবং যাতে নতুন করে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে।’
প্রসঙ্গত শ্রমিক অসন্তোষের সময়ে চেম্বারের এক সভায় মাসুদ বলেন, ‘অনেকেই অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন; শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী; অমুকের জন্মদিন; কাস্টমের অমুক টাকা; এনবিএআরের অমুক টাকা; যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়। বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম।’
মাসুদের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আজাদ বলেন, ‘কিছু কিছু বাক্য এসেছে প্রতিষ্ঠাবার্ষিকী, তারপরে জন্মদিন। আমি জানিনা এরকম কোনো টাকা পয়সা আমাদের দলকে বা দলের নেতৃবৃন্দকে দিতে হয় বলে আমাদের জানা নেই। যদি আসলে এরকম কোনো কিছু থাকে তাহলে আমি ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে একটু জানতে চাই যে, কারা চাচ্ছে তাদের নাম একটু মেনশন করে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ওদের বিরুদ্ধে প্রোপার ব্যবস্থা নেব। কিন্তু বেসিকেলি এরকম কথা বলা যাবে না।’
তিনি আরো বলেন, আর যে বাক্যটা শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি সেই বাক্যটার ইমপ্লিমেন্ট যদি করতে পারেন। আপনি আপনাকে দিয়ে শুরু করেন তারপর আমরা অন্যান্য যে মালিকপক্ষ আছে আমি সহ সবাইকে নিয়ে শুরু করবো। আপনি একটু উদাহরণ হন না। আপনি উদাহরন হলে আমরা আপনার পেছন পেছন হাটবো।





















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)







(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)


আপনার মতামত লিখুন :