News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র‍্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:০১ পিএম নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র‍্যালি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপ্রাদ্য নিয়ে ৯ নভেম্বর বেলা ১১ টায় নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব শক্তি পরিষদ এর উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সমাজ সংস্কার, নেতৃত্ব তৈরি, অধিকার আদায় এবং দেশের সার্বিক প্রগতিতে তাদের ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব শক্তি পরিষদের সভাপতি মো. সোহেলের সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোর্ডিনেটর রাজিয়া খাতুন ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

যুবসমাজের মেধা, শ্রম, উদ্দীপনা, সাহস এবং সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে যুব শক্তি পরিষদ নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়নমূখী কর্মকান্ড হাতে নিয়েছে। যার ধারাবাহিকতায় সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপনীতে যুবদের অংশগ্রহণে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ গ্রহণ করেন মানব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান মো: স্বপন চৌধুরী, মহাসচিব মো: নিজাম উদ্দিন, কাইমপুর জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আমিনুর রহমান মিলন, নারী উদ্যোক্তা তফুরুন নেছা লাবনী, সক্রিয় সদস্য মো: হাবিবউল্লাহ, শরিফুল ইসলাম জয়, স্বেচ্ছাসেবক সদস্য নূর নাহার, মিথিলা, জান্নাত আরা মুনমুন, নাইমা, জুয়েল মিয়া, সোনিয়া সহ যুব শক্তি পরিষদের সদস্যরা।