News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শিবু মার্কেটে প্রাইভেটকরে ইয়াবা বিক্রি, যুবক গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:৪০ পিএম শিবু মার্কেটে প্রাইভেটকরে ইয়াবা বিক্রি, যুবক গ্রেপ্তার

পুলিশের নজর এড়াতে ইয়াবা বিক্রিতে ব্যবহার করতেন দামী প্রাইভেট কার।দীর্ঘদিন ধরে এই পন্থায় ইয়াবা বিক্রি করে আসলেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে সোমবার ভোর রাতে তাকে প্রাইভেট কার সহ গ্রেফতার করলো ফতুল্লা মডেল থানা পুলিশ।

তার নিকট থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রিফাত হৃদয় (২৩)। তিনি ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকার  মৃত শরিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শিবু মার্কেট এলাকায় ইয়াবা কেনাবেচার সংবাদ পেয়ে সোমবার ভোর রাত চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত প্রাইভেটকারটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে  তল্লাশি করে রিফাতের প্যান্টের ডান পকেটে ২৫টি ইয়াবা বড়ি ও বাম পকেটে ৬০ হাজার টাকা পাওয়া যায়। ওই টাকা মাদক বিক্রি থেকে পাওয়া এবং প্রাইভেটকারটি মাদক বিক্রির কাজে ব্যবহার করা হতো বলে দাবি করেছে পুলিশ।