News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

এনসিপির প্রার্থী জুনায়েদের বেড়ে উঠা সিদ্ধিরগঞ্জে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ১০:১৮ পিএম এনসিপির প্রার্থী জুনায়েদের বেড়ে উঠা সিদ্ধিরগঞ্জে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আলী আহসান জুনায়েদ সোনারগাঁ উপজেলার স্থায়ী বাসিন্দা স্কুল শিক্ষক আবু মোকাররম মোহাম্মদ মুসার ছেলে। তাবে তিনিসহ তার পুরো পরিবার বাল্যকাল হতে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৫নং ওয়ার্ডের বিদ্যুৎ কেন্দ্রে (পাওয়ার হাউজ) বসবাস করেছেন। জুনায়েদের স্কুল জীবনের সমাপ্তি ঘটার পরবর্তীতে তারা বিদুৎ কেন্দ্রের বাসস্থান পরিবর্তন করে বর্তমানে ৪নং ওয়ার্ডের ভূমিপল্লী এলাকায় বাস করেছেন বলে জানা গেছে।

তথ্য নিয়ে জানা গেছে, এনসিপি নেতা আলী আহসান জুনায়েদ সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিদুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক স্কুল থেকে স্কুল জীবনের পড়াশোনা করেছেন। স্কুলের গন্ডি পেরিয়ে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স শেষ করেন।

পড়াশোনার পাশাপাশি তিনি স্কুল জীবন হতেই ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। দীর্ঘ সময়ের রাজনৈতিক চড়াই-উৎড়াই পার করে একপর্যায়ে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সফলতা অর্থাৎ গণঅভ্যুত্থানের সম্মুখ সারীর নেতৃত্ব দেওয়াদের মধ্যকার জুনায়েদ একজন।

জানা গেছে, চার দফা দাবিতে সারা দেশের মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। চলতি মাসে নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে দলটির। সেখান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করবেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। আলী আহসান জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, স্থানীয় নির্বাচন আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। ভালো ফলে নিয়ে আসার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছি।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনকে আমরা দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও তৃণমূলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের পরিচয় পৌঁছানোর কাজ হিসেবে দেখছি।