নারায়ণগঞ্জ অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে এত চেয়ার এত কর্মকর্তা উন্নয়নের বিষয় কারো মাথা ব্যাথা নেই। সবাই রাজনৈতিক স্ট্যান্টবাজি নিয়ে ব্যস্ত। নারায়ণগঞ্জ অধিকার ফোরাম শপথ নিয়েছি নারায়ণগঞ্জকে সুন্দর বাসযোগ্য শান্তিময় করার জন্য কাজ করে যাব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক তিনি চেয়ারে বসেই বলেছিলেন সকলকে নিয়েই হকার উচ্ছেদ করবেন কিন্তু কি কারণে তিনি পিছিয়ে গেছেন। আপনি (নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান) কেনো কোর্টের পারমিশন নিয়ে হকার উচ্ছেদ করছেন না কেনো। ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে হকার উচ্ছেদ করে ফুটপাত মুক্ত হয় না কেনো। আমাদেরকে এক ধোঁকাবাজির মধ্যে রেখেছেন।
রোববার (৮নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ভবনের সিনামন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ অধিকার ফোরামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল।
এসময় অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম আরো বলেন, আমাদের সন্তানেরা রাজনৈতিক করলে বা মিটিং মিছিলে গেলে আমরা রাগ করি। কিন্তু নারায়ণগঞ্জের প্রয়োজনে আন্দোলন করি। নারায়ণগঞ্জকে জঞ্জাল মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বরফকলে কন্টেইনার পোর্ট নির্মাণের বন্ধের দাবি জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ কন্টেনার পোর্ট নির্মাণের শীতলক্ষ্যা নদী চিরতরে ধ্বংস যাবে। শীতলক্ষ্যা নদী বাঁচাবার কোনো পথ থাকবে না। কদম রসুল সেতু ভেঙে যাবে। প্রকল্পটি জনস্বার্থ বিরোধী। এই টার্মিনাল চালু হলে বাহনের চাপের শহরের দুর্ঘটনা ও জনদুর্ভোগ বাড়বে। জট শব্দ দূষণ বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করবে। পোর্ট নির্মাণের জন্য নেয়া হয়নি সিটি কর্পোরেশনের অনুমোদন।


















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)








(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)


আপনার মতামত লিখুন :