প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরব হয়ে উঠতে শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। ১১ নভেম্বর প্রতিষ্ঠবার্ষিকীতে নাশকতা করতে পারে এমন আশঙ্কাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা ও মহানগর যুবলীগের আহবায়ক কমিটি গঠনে তোড়জোড় চলছে আত্মগোপনে থাকা নেতাদের। ইতোমধ্যে তাদের অনুসারীদের দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে রাজপথে দাপুটে চেষ্টা অব্যাহত রেখেছে। আইন-শৃঙ্খলা তৎপরতায় জেলা ও মহানগর একাধিক যুবলীগের প্রত্যাশিত নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন।
কমিটি পাওয়ার আশায় পলাতক নেতাদের নিজেদের জানান দিতেই নাশকতা ঘটাতে পারে। এর মধ্যে আলোচনায় আছেন আজমেরী ওসমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগরের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাইল রাসেল, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শুভ্র, মহানগরের নেতা শুভ রায়, পাগলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মির হোসেন মিরু প্রমুখ।
চলতি বছরের মার্চে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষণা করেন ফেসবুক সূত্রে কেন্দ্রীয় কমিটি। এবার অক্টোবর শুরুতে জেলার অধীনে কয়েকটি উপজেলা আংশিক কমিটি পর পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনি। তিনি তার ফেসবুকে লিখেছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি দেয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে এখনো রাজপথে দেখা না গেলেও রোজা ও কোরবানী ঈদে গোপনীয়তায় ত্রাণ বিতরণে দেখা গেছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক কায়কোবাদ রুবেলকে এখনো সক্রিয়তা দেখা যায়নি।













(12)-20261108104635.jpg)

(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)








(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)






আপনার মতামত লিখুন :