নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনের পেছনে উস্কানি ছিলো বিদায় অনিচ্ছা সত্তে¡ও শ্রমিকদের উপর স্বল্প মাত্রায় বল প্রয়োগ করে তাদের সরানোর চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। সেই সাথে শ্রমিকদেরকে পেছন থেকে উস্কানি দাতাদের কোনো ছাড় হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ শ্রমিকদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে তারা আমাদের ভাই। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার, আমরা সরকারি প্রশাসন সাধারণ শ্রমিকদের পক্ষে। আমরা তাদের ওপর বল প্রয়োগ করতে চাইনি। চেয়েছিলাম তাদেরকে বুঝিয়ে কাজে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা যখন বুঝতে পেরেছি এটার পেছনে ষড়যন্ত্র... ষড়যন্ত্র তো বুঝি ঠিক করা যাবে না। তখন আমাদের স্বল্পমাত্রায় বল প্রয়োগ করার দরকার হয়েছে। যতটুকু না হলে হয় না, ততটুকু আমরা করেছি, টিয়ার গ্যাস ব্যবহার করেছি।
তিনি আরো বলেন, যারা উসকানি দেয়, তাদের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ছাড় নেই। যারা উসকানিদাতা, যারা কুচক্রী মহল, যারা পেছনে বসে কলকাঠি নাড়ছেন, তাদের কিন্তু কোনো রক্ষা হবে না। তাদের ব্যাপারে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে এখনো উসকানি দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন পুলিশ সুপার।
জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ প্রশাসনের কর্মকর্তা ও রানৈতিক নেতৃবৃন্দরা।



















(12)-20261108104635.jpg)

(1)-20261105094442.jpg)








(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)






আপনার মতামত লিখুন :