News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জামায়াত ও এনসিপিতে চূড়ান্ত বিএনপি-আওয়ামীলীগে অপেক্ষা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ১০:১৩ পিএম জামায়াত ও এনসিপিতে চূড়ান্ত বিএনপি-আওয়ামীলীগে অপেক্ষা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে জামায়াত-এনসিপিতে মেয়র প্রার্থীদের তোড়জোড় করে নেমেছেন। ইতোমধ্যে জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী সহ প্রায় ২৫টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মনোনীত করে রেখেছেন। এদিকে এখনো মেয়র ও কাউন্সিলর নিয়ে মাঠ গুছিয়ে নিতে পারেনি ক্ষমতাসীন বিএনপি।

বর্তমানে সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে রয়েছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তাকেই দলের মনোনয়ন দিবেন এমনতা জানিয়েছেন তার অনুগতরা। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী মনোনীত হতে পারেন তুখোড় জনপ্রিয়তা নেতা এমনও গুঞ্জন রয়েছে।

অপরদিকে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনা কমতি নেই। তিনিও নাসিক নির্বাচনে পরিবেশ অনুকূল থাকলে প্রার্থী হবেন এমনটা জানিয়েছেন। ইতোমধ্যে ১২টি হতাহত মামলা কারাবন্দি ছিলেন ১৩ মাস। জামিনে মুক্ত হয়ে এখনো নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি।

বিরোধীদল হয়েই জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা আব্দুল জব্বারকে নাসিকের মেয়র প্রার্থী ঘোষণা হয়েছে দলের কেন্দ্রীয় আমীর। আব্দুর জব্বার বর্তমানে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর, কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ছিলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি দলের মেয়র প্রার্থী হিসেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। চলতি মাসে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ থেকে তার নাম ঘোষণা করবেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, চার দফা দাবিতে সারা দেশের মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। চলতি মাসে নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে দলটির। সেখান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করবেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, স্থানীয় নির্বাচন আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। ভালো ফলে নিয়ে আসার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছি। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনকে আমরা দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও তৃণমূলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের পরিচয় পৌঁছানোর কাজ হিসেবে দেখছি।