News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিলে যায়, আওয়ামী লীগের নাশকতায়! ফতুল্লায় গ্রেপ্তার ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:০৬ পিএম বিএনপির মিছিলে যায়, আওয়ামী লীগের নাশকতায়! ফতুল্লায় গ্রেপ্তার ৪

ফতুল্লায় আগুন সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত গত রাত ১ টায় ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা  থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার লালপুর ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯), ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার বিষয় সহ নাশকতামূলক কর্মকান্ডের কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানের মিছিল করার তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে এবং যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সহযোগি মুন্নার বাসায় কেক কেটে উদযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ।এতে করেই শনাক্ত করে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়। একই সাথে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্নগোপন করে থাকা গ্রুপ চ্যাটিংয়ের প্রমানাদি পেয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই জিয়া পরিষদের নেতা নূর মোহাম্মদ ও রাসেলের  ছোট ভাই মুন্নার নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিং করতো। এবং ঐ বাসাতেই কেক কেটে  যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।