নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময়ে মৃতুদণ্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর কে এম টুটুল চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর আগে মোবারক আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে ছালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মোবারক তার স্ত্রী ছালেহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতো। তাদের এক ছেলে, এক মেয়ে রয়েছে।
এরই মধ্যে ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে মোবারক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর পালিয়ে যায়। ছেলে মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে ছালেহাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ছালেহা সৌদি আরব থাকতেন। হত্যাকাণ্ডের দুই মাস আগে তিনি দেশে এসেছিলেন।
এই ঘটনায় নিহত ছালেহা বেগমের বাবা হাসেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।
























(44)-20261120153333.jpg)



(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :