দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ, গ্রুপিং ও মনোমালিন্য ভুলে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে নারায়ণগঞ্জে রাজপথে দেখা যায়নি। বন্দরে এমপি রাজনৈতিক সচিব আশা মোটরসাইকেল মহড়া ও সমাবেশ ছাড়া রাজপথে দেখা যায়নি কাউকে। আশা কর্মসূচী সংবাদে বিকালে মহানগর বিএনপি বৃষ্টিতে মিছিল করলেও নেতা-কর্মী ছিলো নামমাত্র। এদিকে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাট্টা করতে দলের শীর্ষ স্থান থেকে নিদের্শনা আসছে। আওয়ামী লীগের কর্মসূচিগুলো ঠেকাতে এবার বর্তমান নেতৃত্ব পাশাপাশি বহিস্কৃতদের এক মঞ্চে দেখা মিলতে যাচ্ছে দ্রুত সময়ে।
এদিন রাজপথে দীর্ঘদিন ধরে নিস্ক্রিয় থাকা নেতাকর্মীদের পাশাপাশি দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকেও সক্রিয় দেখা গেছে। রাজনৈতিক মতভেদ ও সাংগঠনিক দূরত্ব ভুলে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় সবাইকে একসঙ্গে মাঠে নামতে দেখা যাবে বলে আশা দলের হাইকমান্ড।
দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে রাজপথে সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। দলীয় প্রধানের এমন নির্দেশনার পরপরই নিজেদের মধ্যে থাকা মতভেদ ভুলে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা রাজপথে দেখা যায়নি।
এদিকে, শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরেও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন বিএনপির নেতাকর্মীরা। এমন পরিস্থিতি সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজন ছাড়া ঢাকায় অবস্থান না করে নিজ নিজ এলাকায় থাকার পরামর্শ দিচ্ছে বিএনপি।
দলীয় সূত্রে আরও জানা যায়, বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলার পাশাপাশি সাংগঠনিক শক্তি প্রদর্শনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের একসঙ্গে রাজপথে উপস্থিতি দলটির অভ্যন্তরীণ ঐক্যের একটি বার্তা বহন করছে। তবে এই ঐক্য কতটা দীর্ঘস্থায়ী হয়, নাকি কেবল রাজনৈতিক পরিস্থিতির চাপেই সাময়িকভাবে তৈরি হয়েছে, তা নিয়ে রয়েছে আলোচনা।

















(44)-20261120153333.jpg)





(31)-20261116072622.jpg)





(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :