News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গৌরনিতাই আখড়াকে মডেল মন্দির বানানোর ঘোষণা নাসিক প্রশাসকের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১০:১১ পিএম গৌরনিতাই আখড়াকে মডেল মন্দির বানানোর ঘোষণা নাসিক প্রশাসকের

শহরের দেওভোগ জিউস পুকুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়া মন্দিরকে নারায়ণগঞ্জের মডেল মন্দির করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার ৮ জুন সকালে মন্দির এবং পেছনে থাকা মন্দিরের নিজস্ব জায়গা পরিদর্শন শেষে তিনি এমন ঘোষণা দেন।

এ সময় তিনি গণমাধ্যমকে জানান, আমরা সকল ধর্মকে পৃষ্ঠপোষকতা করবো। সবাই মিলেমিশে একটি অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, সকল ক্ষেত্রে সম্মনিত উন্নয়ন করা হবে। সম্মনিত উন্নয়নের অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের একটি দাবি ছিলো মুসলিমদের জন্য যেমন মডেল মসজিদ করা হয়েছে, সিটি কর্পোরেশন থেকে যেন একটি মডেল মন্দির করে দেওয়া হয়। তাদের এমন দাবির প্রেক্ষিতে আজকে আমি মন্দির এবং মন্দিরের জায়গা পরিদর্শনে এসেছে। এখানে মন্দিরের প্রায় ৪২ শতাংশ খালি জমি রয়েছে। এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মডেল মন্দির করে দেওয়া হবে। কিন্তু সেটা হবে দৃষ্টিনন্দন। দূর থেকে যেন দেখতে পাওয়া যায়। অনেকটা রামকৃষ্ণ মিশনের মত করে মন্দিরটি নির্মাণ করে দেওয়া হবে। বর্তমান মন্দিরের পেছনে অংশে এই মডেল মন্দিরটি নির্মাণ করে দেওয়া হবে। সামনে অংশ ফাকা রাখতে হবে। মন্দিরের সীমানার ভেতরে যেসকল বাড়িঘর রয়েছে সেগুলো খালি করে দিতে হবে। পরে মন্দিরের ভেতরে যদি পুরোহিত বা অন্যান্যদের থাকার ব্যবস্থা করা যায় সেটা আপনারা ব্যবস্থা করে নিবেন । আমি এই প্রকল্পটি বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সিইও নূর কুতুব এ আলম সহ সিটি কর্পোরেশনের প্রৌকশলী ও হিন্দু সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।