News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন : আবুল কাউছার আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৫৪ পিএম দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন : আবুল কাউছার আশা

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বলেছেন, যাবতীয় বিভেদ ও বিভাজন ভুলে ওলামায়ে কেরাম সব একসাথে হয়েছেন, এটাই আসলে আমাদের ইসলামের সৌন্দর্য। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন।

সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌরসভা ফুটবল খেলার মাঠে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এদিন মাঠে তারতিলুল কুরআন আহমাদীয়া মাদরাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

আর মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা। তবে এই মাহফিলকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিস্থিত সৃষ্টি হয়েছিলো। ফলশ্রুতিতে মাহফিলকে কেন্দ্র করে প্রশাসনের সাথে স্থানীয় নেতৃবৃন্দের ফলপ্রসূ বৈঠকের পর সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন আবুল কাউছার আশা।

বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ১৭ বছর ধরে আলেম-ওলামারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাপলা চত্বরে কওমি মাদ্রাসার ভাইদের যেভাবে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি আমাদের মনে আছে। এছাড়া বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দকে যেভাবে প্ররোচনার মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছে ও হত্যা করা হয়েছে, তা আমরা দেখেছি। সুতরাং সব বিভেদ ভুলে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে।

সবার প্রতি ঐক্যের আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, কারো বক্তব্যে বা কথায় যেন অন্য কেউ ছোট হয়ে না যায়। সবাইকে আমরা সম্মান করব। আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। প্রশাসনের লোক থেকে শুরু করে আমাদের দলীয় নেতৃবৃন্দ। সকলের সহযোগিতায় প্রোগ্রামটি সুন্দরভাবে কামিয়াবী হোক।