তাবলীগ জামাতের সাদপন্থীদের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আলেম ওলামারা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও দারুল উলূম দেওবন্দসহ সারা বিশ্বের গ্রহণযোগ্য ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ এ ব্যাপারে একমত যে, মাওলানা সাদ সাহেব বর্তমানে প্রচলিত তাবলীগের মূলনীতি থেকে দূরে সরে গেছেন। তিনি কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্যা করে, আম্বিয়া আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরামের শানে অনবরত বেয়াদবীমূলক কথাবার্তা বলে এবং ভুল মাসআলা বয়ান করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশের ও বিদেশের গ্রহণযোগ্য ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যখন তাদের এই বিভ্রান্তিমূলক বিষয়গুলো বুঝে ভুলগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন, তখন তারা ভুলগুলো না শুধরিয়ে উল্টো উলামায়ে কেরামের বিরুদ্ধে আক্রমণাত্মক ও বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে শুরু করে।
এরই প্রমাণস্বরূপ বাংলাদেশের ঐতিহ্যবাহী টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে ঘুমন্ত সাধারণ তাবলীগী সাথীদের ও মাদরাসার ছাত্রদের উপর মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কর্তৃক বর্বরোচিত ও নৃশংস হামলা সংঘটিত হয়। এছাড়াও তারা সারা বাংলাদেশের বিভিন্ন মারকাযগুলোতে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম অনবরত চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলাও তাদের বিভিন্ন প্রোপাগাণ্ডার স্বীকার। এখানকার আকাবির উলামায়ে কেরাম তাদেরকে বাধা দেয়া সত্ত্বেও তাদের বিভিন্ন আগ্রাসন ও হয়রানীমূলক কাজ বন্ধ হচ্ছে না। ফতুল্লা থানার হাজীগঞ্জে জেলা মারকাযের নামে আড্ডাখানা গড়ে তোলা এবং তারাব মারকাযকে জোর-জবরদস্তিমূলক দখল করে রাখা যার জ্বলন্ত প্রমাণ।
শুধু তাই নয়, উপরন্তু নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় আগামী ২০-২১-২২ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা ইজতেমার নামে তারা এক বিভ্রান্তিকর জমায়েতের প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায় নারায়ণগঞ্জ জেলার গ্রহণযোগ্য ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং ইসলামপ্রিয় শান্তিকামী তৌহীদী জনতার প্রাণের দাবি- জেলা ইজতেমার নামে তারা যেন তৌহীদী জনতাকে ধোকায় ফেলতে না পারে। আর জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি- তারা যেন এই ব্যানারে কোন জমায়েত করে বিশৃংখলা বৃদ্ধির সুযোগ না পায়। পাশাপাশি এই জেলায় মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত অনুসারীদের কোন কার্যক্রম যেন চলতে না দেয়া হয়। নতুবা যে কোন ধরণের ক্ষয়-ক্ষতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। এই বিষয়ে সর্বস্তরের শ্রেণী-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
















(27)-20261113144402.jpg)

(26)-20261113141914.jpg)
(25)-20261113133737.jpg)
(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)









আপনার মতামত লিখুন :