নারায়ণগঞ্জ বন্দরে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার,পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মাকসুদুর রহমান,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকে।
এসময় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার কথা বলেন।
আলোচনা সভা শেষে সংগীত শিল্পী মান্নার পরিচালনায় শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক দলীয় সংগীত পরিবেশন করে।




























-20261014113949.jpg)









আপনার মতামত লিখুন :