নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের কিল্লারপুল এলাকায় বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অর্জিত সাফল্য ও মেধার স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, নতুন ১০ তলা ভবন নির্মাণসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেন, বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই এসব আবেদনের অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।


























-20261014113949.jpg)









আপনার মতামত লিখুন :