News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:৫৪ পিএম বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা

গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত বন্দর থানা প্রেসক্লাবের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ অক্টোবর সন্ধা ৭টায় বন্দর বাজারের কে কে টাওয়ারস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাইদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নার সঞ্চালনায় জরুরী সভায় ৫ জনকে উপদেষ্টা ঘোষণা করা হয়।

এরা হচ্ছেন প্রবীণ সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, মোঃ ফিরোজ খান, নজরুল ইসলাম নয়ন, এ্যাডভোকেট শাহানাজ জামান, মোঃ নূরুল ইসলাম। জরুরী সভায় স্বতস্ফূর্তভাবে অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন, মোঃ ফখরুদ্দিন, মোঃ রুবেল মিয়া, হুমায়ুন কবির মৃধা। মোঃ বিল্লাল হোসেন, মাহমুদুল হাসান নাজমুল হাসান সিয়াম প্রমুখ।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ূন কবির মৃধা ও মোঃ রুবেল মিয়াকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।