ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনের চতুর্থ দিনে কাজে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকেরা।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল থেকে ফতুল্লার বিসিক শিল্প নগরী ও শিবু মার্কেট কাঠের পোল এলাকার সহ কোথাও শ্রমিকদের বিক্ষোভ বা আন্দোলনে নামতে দেখা যায়নি।
কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই কাজে যোগ দিয়েছে এসব এলাকার গার্মেন্টস শ্রমিকেরা, সেই সাথে কারখানা গুলোতে স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন কার্যক্রম।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি ও পঞ্চবটির বিসিক শিল্পনগরী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই বিএনপির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা শিল্প এলাকা গুলো পরিদর্শন করে গুরুত্ব পূর্ন পয়েন্ট গুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবেই শ্রমিকদের রাস্তায় নামতে দেওয়া হবে না।






























-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :