News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ৩০০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার-১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১০:০২ পিএম সোনারগাঁয়ে ৩০০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার-১

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. মাহমুদুল হাসান শিমুল (২৬)। সে কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুর মঙ্গলকান্দি এলাকার আমির হোসেনের ছেলে।

বুধবার ৫ নভেম্বর রাত ১০টায় সোনারগাঁ থানার কাচঁপুর ইউনিয়নের খালপাড় এলাকার জৈনক আব্দুল কাদিরের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।