বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সদর থানা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে মহানগর মজলিস কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।
২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি হিসেবে ফাহিম বিন বোরহান এবং সেক্রেটারি হিসেবে আজহারুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, সংগঠনে যে দায়িত্ব আসে, তা আল্লাহর পক্ষ থেকে আমানত। এর হিসাব আমাদের সবাইকে আল্লাহর কাছে দিতে হবে। তাই দায়িত্বশীলদের নিয়ত বিশুদ্ধ রাখতে হবে এবং সকল কাজ করতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরআন-সুন্নাহর আলোকে দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজকে জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের পথে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রসমাজ হলো জাতির ভবিষ্যৎ। আজকের ছাত্ররাই আগামীদিনের সমাজ রক্ষার কান্ডারী। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ছাত্র সমাজকে ইসলামী সমাজ বিনির্মানে প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে, আদর্শিক এই কাজে ধৈর্য ও অবিচলতাই সফলতার চাবিকাঠি।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ পাটওয়ারী প্রমুখ।












(2)-20261105095258.jpg)
(1)-20261105094442.jpg)
















-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :