News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাবুরাইলে বিদেশী পিস্তল-গুলিসহ সন্ত্রাসী রাজন গ্রেফতার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৯:৪০ পিএম বাবুরাইলে বিদেশী পিস্তল-গুলিসহ সন্ত্রাসী রাজন গ্রেফতার 

শহরের বাবুরাইল এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার রাত সোয়া ৯টায় সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হক রাজনকে (৩৯) গ্রেফতার করে।

এসময় রাজনের বসতঘর থেকে মেইড ইন ইউএসএ লিখা ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন যুক্ত ৭ (সাত) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাজন ১ নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো: সিরাজ মিয়া ও হালিমা বেগম দম্পতির পুত্র। গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।