News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১০:১১ পিএম বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্য নগরের সংযোগ সেতু হিসেবে একটি বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে এই সাঁকোটি নির্মাণ ও উদ্বোধন করা হয়।

(৫ নভেম্বর) বিকালে বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবয়রাগাদী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোতালিবের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এবং মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

খবর পেয়ে তিনি সরাসরি ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি ভুক্তভোগী পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের এই দুঃসময়ে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।