বয়স্ক এবং দীর্ঘমেয়াদি ও গুরুতর অসুস্থতায় আক্রান্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তরুণ সমাজকে মানবিক সেবায় উৎসাহিত করতে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন ভবনে আয়োজিত হলো দিনব্যাপী নেতৃত্ব ও কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার 'মমতাময় নারায়ণগঞ্জ' প্রকল্পের আওতায় আয়াত এডুকেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত এ কর্মশালায় ৪০ জন তরুণ স্বেচ্ছাসেবক সহ মোট প্রায় ৬০ জন অংশগ্রহণকারী অংশ নেন।
কর্মশালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম এবং আয়াত এডুকেশনের প্রোগ্রাম ডিরেক্টর লায়লা করিম উপস্থিত থেকে তরুণদের দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে সমাজসেবায় তরুণদের সক্রিয় ভূমিকা, মানবিক মূল্যবোধের চর্চা এবং কমিউনিটি পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক সেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ কর্মশালায় স্বেচ্ছাসেবকদের নেতৃত্বের দক্ষতা বাড়ানো, শক্তিশালী কমিউনিটি নেটওয়ার্ক তৈরি, রোগীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার নীতি এবং স্বেচ্ছাসেবামূলক কাজে আসা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল শিখানো হয়।
কর্মশালা শেষে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক স্থানীয় বয়স্ক, অসুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একইসাথে একটি সহমর্মী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখা এবং প্যালিয়েটিভ কেয়ারের বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

















(2)-20261105095258.jpg)
(1)-20261105094442.jpg)

















-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :