নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক ও শিবুমার্কেট শিল্পাঞ্চল পরিদর্শন করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
এছাড়াও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরিদর্শন শেষে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে গার্মেন্টস সেক্টরকে অশান্ত করার চেষ্টা করেছিল। তারা ভুলে গেছে দেশের জনগণ তাদেরকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করেছে। তাদের মধ্যে ন্যুনতম লজ্জাবোধ নাই। তারা ষড়যন্ত্র করে পারেনি পারবেওনা। এটা তারেক রহমানের সরকার।












(2)-20261105095258.jpg)
(1)-20261105094442.jpg)
















-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :