ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের চতুর্থ দিনে নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে ছিলো পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরজমান ছিলো। সেই সাথে বিএনপি দলীয় নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন। নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থানে ছিলেন।
এর আগে গত বুধবার সকালেই শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধের জন্য শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিলো। শ্রমিকরা পাল্টা ইটপাটকেল মারলে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছিলো।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক ছিলো। কোথাও যেন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে; সেজন্য সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
এদিকে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

















(2)-20261105095258.jpg)
(1)-20261105094442.jpg)

















-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :