কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদঘাটন করেছে। অভিযানে তারা বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে।
গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক দল।
অভিযুক্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে দুই প্রতিষ্ঠানের মালিক হলেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন এর জাহিন নীটওয়্যার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে। অপরটি হলো জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাটি।
শুল্ক-কর ফাঁকির দিক থেকে ৬টি প্রতিষ্ঠানের মধ্যে জাহিন নীটওয়্যার রয়েছে দ্বিতীয় অবস্থানে। জামাল উদ্দিনের বিরুদ্ধে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৭৪ কোটি ৫ লাখ টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
এ ব্যাপারে জাহিন নীট ওয়্যার্স ও জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী জামাল উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি কর ফাঁকি দেওয়ার অভিযোগটি মিথ্যা দাবি করেন। সেই সাথে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে ডিফ্রেম করার জন্য এমন তথ্য দিয়েছে। কাস্টমসের লোকজন তাদের স্টক আর রেজিস্ট্রার চেকই করেনাই। চেক না করেই একটি মিথ্যা রিপোর্ট দিয়েছে, এবিষয়টির আমরা নিন্দা জানাই, এ ব্যাপারে আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো।
















(20)-20261112072127.jpg)
(19)-20261112071921.jpg)


(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)







(18)-20261110062943.jpg)




(6)-20261106125255.jpg)


আপনার মতামত লিখুন :