News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

খানপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে লক্ষ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:৫৫ পিএম খানপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার 'লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্য পরিচালনা করায় আহিল ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে  জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  

এসময় আহিল ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্য পরিচালনা করায় 'মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আধ্যাদেশ ১৯৮২' এর অধীন ৫ হাজার এবং 'ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯' আইনে ৯৫ হাজর টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজকের লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক পরিচালনা বিরোধী অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রায়হান কবির। সেই সাথে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।