News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

লাইসেন্স নেই নারায়ণগঞ্জের দুই ক্লিনিকের, দেড় লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৫৮ পিএম লাইসেন্স নেই নারায়ণগঞ্জের দুই ক্লিনিকের, দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামক প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, ডাক্তার ও টেকনিশিয়ানের ঘাটতি এবং অতিরিক্ত সেবামূল্য রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠান দুটিকে অভিযুক্ত করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। 

অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে পরিচালিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।