নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ৯টি পানির পাম্প স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের আরসিম গেইট পাম্প হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বন্দর ২৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক বাস্তবায়নে ইউডিসিজিপি, এলজিইডি ও জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধন শেষে প্রশাসক সাখাওয়াত হোসেন খান পাম্প হাউজের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে দ্রুত এলাকাবাসী নিরাপদ পানির সুবিধা পেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


































আপনার মতামত লিখুন :