News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বন্দরে যুবশক্তি নেতার বাবার জানাজা সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:৪৯ পিএম বন্দরে যুবশক্তি নেতার বাবার জানাজা সম্পন্ন

নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক শিথিল ভূইয়ার বাবা পলাশ ভূইয়ার (৪৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বাদ আছর বন্দর শাহী মসজিদ মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে শাহীমসজিদ হাফেজীবাগ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল বুধবার সকাল ১০টায় পলাশ ভূইয়া আকস্মিক স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম পলাশ ভূইয়া বন্দর শাহীমসজিদ এলাকার মৃত কাদের ভূইয়ার সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তিজীবনে পলাশ ভূইয়া অত্যন্ত হাস্যোজ্জ্বল, সদালাপী ও মিষ্টভাষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।