নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মেয়াজ ফুড প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার উপজেলার কাচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
জানা গেছে, মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিলো। এসময় অবৈধ কাজ করার অপরাধে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদ এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :