নারায়ণগঞ্জে মাদক মামলায় মো. জাহিদুল মিয়া (৩৪) নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০২৪ সালের ১০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে মদনপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা সহ মো. জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল মিয়া কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে বন্দরসহ আশপাশ জেলাগুলোতে মাদক সরবরাহ করতো।
পরবর্তীতে এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।





































আপনার মতামত লিখুন :