News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যেসব কারণে জমিয়তের ফেরদাউসুর ও দায়েমীকে শোকজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪০ পিএম যেসব কারণে জমিয়তের ফেরদাউসুর ও দায়েমীকে শোকজ

নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান ও মহানগরের সভাপতি কামালউদ্দিন দায়েমীকে শোকজ করা হয়েছে। দলের জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী চিঠি দিয়ে এ দুইজনকে শোকজ করেন। একই সঙ্গে ৯ এপ্রিল ডাকা জমিয়তের মহানগর কমিটির সম্মেলন স্থগিতের ঘোষণা দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, জেলা ও মহানগরের আমেলার সভা আহবান বা সিদ্ধান্ত ব্যতিত জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতিকে অবগত না করে ৯ এপ্রিল মহানগরের সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিথ্যা তথ্য প্রদান ও প্রভাবিত করে দাওয়াত করা হয়েছে যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে ৯ এপ্রিলের সম্মেলন স্থগিত করে ১৬ এপিলের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে হবে।